Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ জাতীয়

১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারা দেশে ১০ হাজার ১১০ জন ডিলারের মাধ্যমে ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল বিক্রি করা হবে।   এক্ষেত্রে টিসিবির কার্ডধারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রত্যেক কার্ডধারীকে মাসে দুইবার ৫ কেজি করে চাল দেওয়া হবে।   মঙ্গলবার ( ৩০ আগস্ট) সকাল ১০টার দিকে নওগাঁ সার্কিট হাউসে প্রেসব্রিফিং করেছেন খাদ্যমন্ত্রী।   মূলত সারা দেশে আগামী ১ সেপ্টেম্বর থেকে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি এবং টিসিবির কার্ডধারীদের মাঝে চাল ও আটা বিতরণ উপলক্ষে এই প্রেসবিফিংয়ের আয়োজন করা হয়।   এ সময় খাদ্যমন্ত্রী বলেন, দেশে ১৯ লাখ ৫০ হাজার ৫৩১ মেট্রিক টন চাল মজুত আছে। আর দুই দিন চাল সংগ্রহ চলবে।   সারা দেশে ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে ২ মেট্রিক টন করে চাল বিক্রি হবে এছাড়াও ঢাকা মহানগরীতে সাড়ে তিন মেট্রিক টন চাল ৩০ টাকা কেজি দরে বিক্রি হবে।   এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।