Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

১৫ অক্টোবর '১ মিনিট শব্দহীন' থাকবে ঢাকা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
১৫ অক্টোবর '১ মিনিট শব্দহীন' থাকবে ঢাকা

আগামী ১৫ অক্টোবর ঢাকা সিটিতে '১ মিনিট শব্দহীন' কর্মসূচি পালন করবে পরিবেশ মন্ত্রণালয়। এদিন ঢাকার ১১টি স্থানে পরিবেশ সচেতনতায় মানববন্ধন করা হবে।

বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এসব জানান পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ। এর আগে গত ৪ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে বলা হয়, ১৫ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত শব্দদূষণ নিয়ন্ত্রণ বিষয়ে বিশেষ ক্যাম্পেইন চালানো হবে। শব্দ সৃষ্টিকারীদের মাঝে সচেতনতামূলক স্টিকার বিতরণ করা হবে। পরে ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত শব্দহীন থাকবে ঢাকা শহর।

পরিবেশ সচিব জানান, পরিবেশ দূষণের বড় কারণ হাইড্রোলিক হর্ন, যা এখনও বন্ধ করতে না পারা পরিবেশ মন্ত্রণালয়ের ব্যর্থতা। তবে শব্দদূষণ বন্ধ করতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে মন্ত্রণালয়। এটা রাতারাতি সম্ভব হবে না এমনটা জানিয়ে পরিবেশ সচিব বলেন, যে মাত্রায় শব্দ দূষণ হচ্ছে তাতে ব্যবস্থা নিতে গেলে কারাগারে জায়গা হবে না। সারাদেশ কারাগারে পরিণত হবে।

সচিব আরও বলেন, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্যই ১৫ অক্টোবরের এক মিনিট শব্দহীন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটা একটা প্রতীকী কর্মসূচি। হর্ন বন্ধ করতে এ ধরনের আরও কর্মসূচি পালন করবে পরিবেশ মন্ত্রণালয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।