Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

admin • 15 Jul 2023, 01:43 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  আজ (শনিবার)  রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এই সেবা নেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে। 

চোখ পরীক্ষা শেষে প্রধানমন্ত্রী জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল ঘুরে দেখেন এবং এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

এ সময় হাসপাতালে উপস্থিত রোগীদের সঙ্গে তিনি কথা বলেন, তাদের কাছে দোয়া চান এবং তাদের সুস্বাস্থ্যের জন্য প্রধানমন্ত্রী নিজেও দোয়া করেন।

 

প্রধানমন্ত্রী তার চোখের চিকিৎসা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকেই করিয়ে থাকেন।  

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।