Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

১০০ কাপড়ের দামে ঝলসানো জামা কিনলেন মিম

admin • 06 Apr 2023, 02:14 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
১০০ কাপড়ের দামে ঝলসানো জামা কিনলেন মিম

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া কাপড় কিনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করছেন দেশের শিল্পী ও অভিনেত্রীরা। এবার এ তালিকায় নাম লেখালেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ১০০ কাপড়ের দামে একটি ঝলসে যাওয়া জামা কিনেছেন তিনি।

 

বুধবার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি।

 

স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডশন বুধবার (৫ এপ্রিল) মিমের কাপড় কেনার কয়েকটি ছবি পোস্ট করে লিখেছে, ‘চিত্রনায়িকা মিম আগুনে ঝলসে যাওয়া জামা কিনে নিয়েছে ১০০ কাপড়ের দামে!’

 

এতে লেখা হয়েছে, ‘জামাটি স্পর্শ করলেন যত্ন নিয়ে, অনুভব করতে চেয়েছেন আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া বঙ্গবাজারের সাথে সংশ্লিষ্ট মানুষদের। এরপর চেক লিখে হস্তান্তর করেন বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীদের কাছে।’

মিমের এই মানবিক কাজের জন্য নেটিজেনরা বাহ্বা দিচ্ছেন। এর আগে পোড়া কাপড় কিনেন তাহসান ও বুবলী।

 

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আগুনে পুড়ে যাওয়া কাপড় কিনে নিয়েছে বিদ্যানন্দ। পোড়া কাপড়গুলো বিক্রি করে প্রাপ্ত অর্থ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে তুলে দিতে চায় সংগঠনটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।