Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

হিরো আলমকে গাড়ি দিচ্ছেন সেই শিক্ষক

admin • 06 Feb 2023, 08:20 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
হিরো আলমকে গাড়ি দিচ্ছেন সেই শিক্ষক

বগুড়া-৪ আসনের উপনির্বাচনের আগের দিন ফেসবুক লাইভে এসে আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন হবিগঞ্জের এক শিক্ষক। প্রথম দিকে বিষয়টি গুরুত্ব দেননি হিরো আলম। যোগাযোগও করেননি।

 

কয়েক দিন পর আবার আক্ষেপ প্রকাশ করে ভিডিও দেন এম মোখলিছুর রহমান নামের ওই শিক্ষক। এরপর যোগাযোগ করেন হিরো আলম। অবশেষে সেই গাড়ি আনতে মঙ্গলবার (৭ জানুয়ারি) হবিগঞ্জ যাচ্ছেন তিনি।

 

হিরো আলম বুধবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৮৩৪ ভোটে পরাজিত হয়ে দেশব্যাপী আলোচনার জন্ম দেন। রাজনীতির মাঠেও তাকে নিয়ে চলছে আলোচনা।

 

এম মোখলিছুর রহমান হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের হাজি আবদুল জব্বার জি এল একাডেমি অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক। উপনির্বাচনের এক দিন আগে ৩১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমের লাইভে এসে তিনি হিরো আলমকে নিজের ব্যবহৃত নোহা মাইক্রোবাসটি উপহার দেওয়ার ঘোষণা দেন।

আরো পড়ুন:ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহত ১৫০০ ছাড়াল  

ওই ভিডিওতে তিনি বলেন, ‘আমি কখনও ফালতু ভিডিও করি না। আমি ওয়াদা করলাম হিরো আলমকে আমার নোহা গাড়িটি উপহার দেব। তিনি উপনির্বাচনে পাস করুক আর হেরে যাক, যেটাই হোক বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে সিলেটের চুনারুঘাট এসে তিনি যেন গাড়িটি নিয়ে যান। ইতোমধ্যে আমি গাড়ির সকল কাগজপত্র তৈরি করে রেখেছি।’

 

তিনি আরও বলেন, ‘সিলেট হচ্ছে বাংলার দ্বিতীয় লন্ডন। তাই আমি সিলেটবাসীর সম্মান কোনোভাবেই নষ্ট করতে চাই না। সবাই আমার ভিডিওটি সেভ করে রাখেন, স্ক্রিনশর্ট দিয়ে রাখেন। আমি যে ওয়াদা করেছি তার বরখেলাপ হবে না। সেই সঙ্গে হিরো আলম নির্বাচনে জয়ী হবেন বলে শুভকামনা জানিয়েছেন তিনি।’

 

মোখলিছুর রহমান আরও বলেন, হিরো আলম একেবারে জিরো থেকে হিরো হয়েছেন। জীবনে অনেক কষ্টের সম্মুখীন হয়েছেন। তাই নিজের ব্যবহৃত ৬ লাখ টাকা দামের গাড়িটি তাকে উপহার দেব।

 

এদিকে সোমবার (৬ জানুয়ারি) মোখলিছুর রহমানের এক ঘনিষ্ঠসূত্র জানায়, নোহা মডেলের মাইক্রোবাসটি মোখলিছুর রহমান সাড়ে ছয় লাখ টাকায় কিনেছিলেন। সিলেটবাসীর পক্ষ থেকে হিরো আলমকে তিনি গাড়িটি উপহার দেওয়ার ওয়াদা করেছেন। নির্বাচনে হারলেও সিলেটবাসীকে কলঙ্কিত করেননি। তিনি ওয়াদা রাখছেন। হিরো আলম মাইক্রোবাস নিতে সিলেট আসছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।