Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

হিযবুত তাহরীরের ৬ ‘জঙ্গি’কে ধরিয়ে দিতে সহায়তা চায় এটিইউ

admin • 16 Nov 2022, 10:37 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
হিযবুত তাহরীরের ৬ ‘জঙ্গি’কে ধরিয়ে দিতে সহায়তা চায় এটিইউ

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহ্‌রীরের পলাতক ছয় ‘জঙ্গি’কে ধরিয়ে দিতে সহায়তা চাইল পুলিশের এন্টি-টেরোরিজম ইউনিট (এটিইউ)।

 

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানিয়েছে এটিইউ।

 

পলাতকরা হলেন, মো. আবু জায়িদ, শিবলী আহম্মেদ, মো. ইমাদুল আমিন, আব্দুর রহমান, মো. ফয়সাল ও হাফিজ আল রাজি।

 

তারা সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্‌রীরের সদস্য বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

 

তাদের ধরিয়ে দিতে সহায়তাকারীরা ‘ইনফরম এটিইউ’ মোবাইল অ্যাপ ব্যবহার করে নাম-পরিচয় গোপন রেখে তথ্য পাঠাতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

সহায়তাকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানিয়েছে এটিইউ।

 

বুধবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালে হিজবুতের বেশ কিছু সক্রিয় সদস্য অনলাইনে সমাবেশ করেন এবং রাষ্ট্রবিরোধী বক্তব্য দেন।

 

তাদের বিরুদ্ধে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে।

 

তবে যে ছয়জনের নাম ও ছবি প্রকাশ করেছে এটিইউ, তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

 

সরকার এ পর্যন্ত আটটি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করেছে। হিযবুত তাহ্‌রিরকে নিষিদ্ধ করা হয় ২০০৯ সালের ২২ অক্টোবর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।