Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

‘হিমুর আত্মহত্যার সময় খাটে বসে দেখছিলেন প্রেমিক’

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
‘হিমুর আত্মহত্যার সময় খাটে বসে দেখছিলেন প্রেমিক’

অভিনেত্রী হুমায়রা হিমু আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার প্রেমিক জিয়াউদ্দিন উরফি। এমনকি সেই সময় একই ঘরের খাটে বসে তিনি বিষয়টি দেখছিলেন বলে জানান। র‌্যাবের হাতে গ্রেপ্তারের পর উরফি এমনটাই দাবি করেছেন।

   

গ্রেপ্তারকৃত উরফিকে আজ (৩ নভেম্বর) র‌্যাব মিডিয়া সেন্টারে হাজির করে এ তথ্যগুলো দিয়েছে বাহিনীটি। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন পুরো ব্রিফিংটি করেন।

   

উরফির দেওয়া তথ্যটি অনুযায়ী তিনি বলেন, ‘এর আগেও হিমু বেশ কয়েকবার আত্মহত্যার কথা বলেছেন, কিন্তু করেননি। এমনকি আগের রাত বুধবারে নিজের ঘরের সিলিং রডে প্লাস্টিকের দড়ি ঝুলিয়ে আত্মহত্যার হুমকি দেন।

 

ঘটনার বিবরণ দিয়ে এ কর্মকর্তা আরও বলেন, ‘পরদিন ঘটনার সময় বাসাতে আসেন উরফি। তাদের মধ্যে হাতাহাতি হয়। হিমু পাশের রুম থেকে একটা মই এনে উপরে উঠতে থাকেন। সে সময় উরফি খাটে বসা থাকলেও বাধা দেয়নি। কারণ তার দাবি অনুযায়ী এর আগেও বহুবার মই বেয়ে উপরে উঠলেও হিমু নেমে এসেছেন।

   

কিন্তু এবার সত্যিই হিমু ঝুলে পড়েন। তাকে ধরা চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন বলে জানান। এরপর পাশের রুমে থাকা মেকআপ আর্টিস্ট মিহিরকে ডাকেন। রান্না ঘর থেকে বটি এনে দড়িটি কেটে নামান।’

   

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নিথর হিমুকে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় প্রেমিক জিয়াউদ্দিন ও মেকআপ আর্টিস্ট মিহির। তখনই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপরই হিমুর মোবাইল ফোনসহ গায়েব হন জিয়াউদ্দিন।

   

পুলিশের ধারণা অভিনেত্রী আত্মহত্যা করেছেন। হুমায়রা হিমুর মরদেহ সুরতহালের পর ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মর্গে পাঠিয়েছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।