Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন যুবক

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন যুবক

ঝালকাঠিতে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সুমন পাল নামের এক যুবক। ইসলাম গ্রহণের পরপরই তিনি শরিয়াহ মোতাবেক বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

বুধবারে জোহর নামাজের পর ঝালকাঠি নেছারাবাদ দরবার শরিফের কেন্দ্রীয় জামে মসজিদে আনুষ্ঠানিকভাবে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। নওমুসলিম সুমন ঝালকাঠি শহরের সিটিপার্ক এলাকার মৃত অনীল চন্দ্র পালের ছেলে।

তিনি কাঠমিস্ত্রির কাজ করতেন এবং বর্তমানে ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নে আবাসন প্রকল্পে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বসবাস করতেন।

ঝালকাঠি এনএস কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম সুমনকে কলেমা পড়ান এবং তার নতুন নাম রাখেন আব্দুল্লাহ সুমন খান। ইসলাম গ্রহণের পর একই স্থানে শরিয়াহ মোতাবেক তিনি এক মুসলিম কন্যার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের বিয়ের আকদ পড়ান ঝালকাঠি এনএস কামিল মাদরাসার উপাধ্যক্ষ মুফতি মুহাম্মদ আব্দুল কাদির আল-মাদানি।

নওমুসলিম আব্দুল্লাহ সুমন খান ধর্ম পরিবর্তন ও বিয়ের পর বাড়ি থেকে অন্যত্র (রাজাপুর উপজেলা) অবস্থান করছেন বলে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।