Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

হাসপাতালে শুধু বাবার নাম বলতে পারছে ৬ বছরের শিশুটি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
হাসপাতালে শুধু বাবার নাম বলতে পারছে ৬ বছরের শিশুটি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাস ও মাক্রোবাসের সংঘর্ষে আহত আরাধ্য বিশ্বাস নামে একটি শিশু চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ইউরো ওয়ার্ডে ভর্তি আছে। শিশুটি শুধু নিজের ও বাবার নাম দীলিপ বিশ্বাস বলতে পারছে। এর বেশি কিছু তার মনে নেই। ভুলে গেছে বাড়ির ঠিকানাও। শিশুটিকে শনাক্তে পরিবারে বার্তা পাঠানোর অনুরোধ জানিয়েছেন চমেকের চিকিৎসকরা।

বুধবার (২ এপ্রিল) ওই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আরাধ্যাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় বাসিন্দারা। মাথায় আঘাত পাওয়া এই শিশু হাসপাতালের বেডে শুয়ে শুধু কাঁদছে। 

চমেক হাসপাতালের চিকিৎসক আমিনুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছে, ‘শিশুটি মাথায় আঘাত পেয়েছে। এখন তার স্বজনদের দরকার। কেউ মেয়েটিকে চিনতে পারলে তার পরিবারে খবর দিন প্লিজ।

উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।