Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ জাতীয়

হাসপাতালে ডাক্তার দেখালেন অসুস্থ পররাষ্ট্রমন্ত্রী

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
হাসপাতালে ডাক্তার দেখালেন অসুস্থ পররাষ্ট্রমন্ত্রী

শারী‌রিক অসুস্থতার কার‌ণে শেষ মুহূর্তে নয়া‌দি‌ল্লি সফ‌রে না যে‌তে পারা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্বাস্থ্য পরীক্ষা ক‌রে‌ছেন।

   

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহমানের চেম্বারে যান পররাষ্ট্রমন্ত্রী

 

বিএসএমএমইউর এক কর্মকর্তা এ তথ্য নি‌শ্চিত করেছেন। তি‌নি বলেন, পররাষ্ট্রমন্ত্রী সকাল সাড়ে নয়টার দিকে বিএসএমএমইউতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় এসেছিলেন। পরীক্ষা শেষে তিনি বাসায় ফিরে গেছেন।

 

তি‌নি জানান, এ সময় মন্ত্রীর স্ত্রীও এসেছিলেন। তিনি (পররাষ্ট্রমন্ত্রী) কার্ডিওলজি বিভাগে ইকো, ইসিজি করেছেন। এরপর তিনি বাসায় চলে যান।

 

এসময় আরো উপস্থিত ছিলেন ডা. চৌধুরি মোশকাত আহমেদ এবং অধ্যাপক ডা. আবুল হাসনাত।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার চার দিনের সফরে নয়াদিল্লি যাওয়ার কথা ছিল ড. মো‌মেনের। তবে শারী‌রিক অসুস্থতার কার‌ণে শেষ মুহূর্তে এ সফর বাতিল করতে হয় বলে জা‌নিয়ে‌ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সুত্র: চ্যানেল ২৪
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।