Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

হাসপাতালের গেট থেকে চুরি হয়ে গেল নবজাতক

admin • 24 Jan 2023, 10:43 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
হাসপাতালের গেট থেকে চুরি হয়ে গেল নবজাতক

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে থেকে একটি নবজাতক চুরি হয়ে গেছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

খুমেক হাসপাতালের পরিচালক মো. রবিউল হাসান গনমাধ্যমকে বলেন, বিকেলে জানতে পেরেছি হাসপাতালের গেট থেকে একদিন বয়সী ওই নবজাতক চুরি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর তারা বাড়ি ফেরার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করার সময় চালকের সঙ্গে কথা কাটাকাটি হয়।

 

এ সময় নবজাতক তার খালার কোলে ছিল। সেখানে দাঁড়িয়ে থাকা মাস্ক পরা এক নারী নবজাতককে কোলে দেওয়ার কথা বলেন। হুড়োহুড়ির মধ্যে ওই নারী নবজাতককে নিয়ে চলে যান। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসেছিল। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে।

নবজাতকের মামা মোস্তফা বলেন, আমার বোন রানিমা বেগমের প্রসব বেদনা উঠলে ফকিরহাট উপজেলা থেকে অ্যাম্বুলেন্সযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে ভর্তি করা হয়।

আজ (মঙ্গলবার) দুপুরে বাচ্চা জন্ম নিলে বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ছাড়পত্র দেয়। গেটের সামনে এসে গাড়ি ভাড়া নিয়ে চালকের সঙ্গে কথা কাটাকাটি হয়।

 

একপর্যায়ে ওই চালক গাড়ির চাবি দিয়ে আমার মাথায় আঘাত করেন। এর মধ্যে আরও কয়েকজন চালক তার ওপর উত্তেজিত হয়ে মারমুখী আচরণ করেন। তাদের সঙ্গে একজন নারীও ছিল। ওই নারী নবজাতককে আমার আরেক বোন সোনিয়া বেগমের কাছ থেকে নিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে যান। ঘটনার পর থেকে হাসপাতাল এলাকায় বাচ্চাটিকে খোঁজ নিয়েও পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।