Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

হারিয়ে যাওয়া ৬৭ মোবাইল খুঁজে দিল কুষ্টিয়া জেলা পুলিশ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
হারিয়ে যাওয়া ৬৭ মোবাইল খুঁজে দিল কুষ্টিয়া জেলা পুলিশ

হারিয়ে যাওয়া বিভিন্ন ব্রান্ডের ৬৭ টি মোবাইল ফোন খুঁজে বের করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল কুষ্টিয়া জেলা পুলিশ। একই সাথে বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৬৯ হাজার টাকা উদ্ধার করে সংশ্লিষ্টদের ফেরৎ দেওয়া হয়েছে।

   

১৯ নভেম্বর শনিবার বেলা ১২ টায় কুষ্টিয়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মো. খাইরুল আলম।

   

এ সময় কুষ্টিয়ার পুলিশ সুপার জানান , গত ১ সেপ্টেম্বর ২০২২ হতে ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত এ সময়ের মধ্যে কুষ্টিয়ার বিভিন্ন থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন থানায় সাধারণ ডায়রির সূত্র ধরে কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সহায়তায় তথ্য প্রযুক্তির ব্যবহার করে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে উদ্ধার করা সম্ভব হয়েছে।

   

এছাড়াও বিকাশ প্রতারণার ৪ টি ঘটনার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৬৯ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফেরত প্রদান করা হয়।

   

এ সময় অন্যান্যের মধ্যে কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফরহাদ হোসেন খাঁন, ইউনিটের ইনচার্জ মোহাম্মদ আনিসুল ইসলাম, ওসি ডিবি নাসির উদ্দিনসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।