Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

হামিদা এরশাদুজ্জামান ফাউন্ডেশনের ঈদ উপহার পেল ৫শতাধিক পরিবার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
হামিদা এরশাদুজ্জামান ফাউন্ডেশনের ঈদ উপহার পেল ৫শতাধিক পরিবার

জামালপুরের মেলান্দহ উপজেলায় ৫শতাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরন করেছে হামিদা এরশাদুজ্জামান ফাউন্ডেশন।

 

সেবা মুলক এ ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার ঘোষেরপাড়া ও বিভিন্ন এলাকায় ৫শতাধিক অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ ৫শ টাকা করে দেওয়া হয়।

এছাড়াও উপজেলার চারটি মাদ্রাসায় ১০০ কেজি করে মোট ৪০০ কেজি চাউল বিতরন করা হয়।

 

এসময় ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন রেজাউল করিম বুলবুল, মিজানুর রহমান মজনু, মনিরুজ্জামান মনির, গোলাম কিবরিয়া, আরিফুল ইসলাম লাবলু প্রমুখ।

 

ঈদ উপহার পেয়ে স্থানীয়রা জানান, মানবিক ডাকে সাড়া দিয়ে হামিদা এরশাদুজ্জামান ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে, তা অনুকরণীয়। সমাজের বিত্তবানরা মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে এলে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ ত্বরান্বিত হবে।

 

ফাউন্ডেশনের চেয়ারম্যান, সৈয়দ হাবিবুল্লাহ -শের-ই জামান জানান, মানবসেবার লক্ষ্যে ফাউন্ডেশন-টি গঠন করা হয়। করোনা সহ বিভিন্ন দুর্যোগের সময় যতটুকু সম্ভব অসহায় দুস্থদের পাশে থেকেছি ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।