Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
আর্ন্তজাতিক

হামাসের সঙ্গে ‘দেখা করতে চান’ রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
হামাসের সঙ্গে ‘দেখা করতে চান’ রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী

ইসরাইলি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা করতে কাতারে হামাস প্রতিনিধিদের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ।

এ খবর প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ব সংবাদ সংস্থ রিয়া-নভোস্তি।

বিবিসি রাশিয়ার এডিটর স্টিভ রোজেনবার্গ সম্প্রতি তার একটি লেখায় উল্লেখ করেছেন যে হামাস ও ইসরাইলি বাহিনীর মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতা করতে চায় মস্কো। তিনি বলছেন, ইরান ও হামাস দুই পক্ষের সঙ্গেই রাশিয়ার সম্পর্কে কাজে লাগাতে চায় তারা।

সংবাদ সংস্থা রিয়া-নভোস্তিকে মিখাইল বোগদানভ বলেছেন, তার কাতার সফরে হামাস প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিষয়টি ‘বাদ দেওয়া’ হয়নি।

তিনি বলেছেন, তারা যদি চায়, আমাদের সঙ্গে সব সময়ই যেগাযোগ করতে পারবে। বিশেষ করে এই পরিস্থিতিতে জিম্মি সমস্যা সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা (বৈঠক) রাখা সম্ভব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।