Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
আর্ন্তজাতিক

হামাসের রকেট হামলায় ইসরায়েলের পার্লামেন্ট বন্ধ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
হামাসের রকেট হামলায় ইসরায়েলের পার্লামেন্ট বন্ধ

বেশ কয়েকদিন ধরেই ইসরায়েলের তেল আবিবে সাইরেন বাজানোর ঘটনা ঘটছে। তবে হামাসের রকেট হামলার তথ্য পাওয়া যাচ্ছে না। এবার সেই হামলা হলো। শুধু তেল আবিব নয়, সোমবার জেরুজালেমেও রকেট হামলা চালিয়েছে হামাস।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, হামাসের সামরিক শাখা কাসাম বিগ্রেড এক বিবৃতিতে এমন দাবিই করেছে। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা জানা যায়নি।

কাসাম বিগ্রেড বলছে, গাজায় বেসামরিক নাগরিকদের ওপর একের পর এক হামলা করেই যাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার মানুষ মারা গেছে। এ হামলার জবাবেই এসব রকেট হামলা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট আই বলছে, জেরুজালেমে রকেট হামলার সাইরেন বাজানোর পর ইসরায়েলের পার্লামেন্টের কার্যক্রম সাময়িকের জন্য বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

https://twitter.com/i/status/1713923285287596396

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুরও পার্লামেন্টে অংশ নেওয়ার কথা ছিল। পরে তাঁকে নিরাপদ কক্ষে সরিয়ে নেওয়া হয়।

এরই মধ্যে গাজা থেকে আসা রকেটের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় গাজা থেকে আসছে হামাসের রকেট। রকেটের ধোয়া দেখা যাচ্ছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, পার্লামেন্ট বন্ধের পর সবাই বেরিয়ে যাচ্ছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।