Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
আর্ন্তজাতিক

হামাসের দখলে ইসরাইলি ট্যাংক

• • পঠিত 12 বার
শেয়ার করুন:

ইসরাইলে হামাসের হামলা শুরুর পর একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই ভিডিওতে দেখা গেছে, হামাস যোদ্ধাদের হাতে আটক একটি ইসরাইলি ট্যাংকের ওপর উল্লাস করছেন ফিলিস্তিনিরা। এতে দেখা যায়, গাজায় ইসরাইলের একটি সাঁজোয়া যান চালাচ্ছেন হামাস যোদ্ধারা।

এ নিয়ে ইসরাইলের সামরিক বাহিনীর এক মুখপাত্রের কাছে জানতে চেয়েছিল রয়টার্স। তবে দেশটির কোনো সামরিক ট্যাংক হামাসের কাছে আটক থাকার বিষয়ে মন্তব্য করেননি তিনি। বিবিসিও ভিডিওটির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

ইসরাইল ও ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ইসরাইল-ফিলিস্তিনের পাল্টাপাল্টি হামলায় কমপক্ষে ২৪৭ ফিলিস্তিনি, ৩২ ইসরাইলি এবং দুজন বিদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে বেসামরিক নাগরিকও আছেন।

ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস আরেকটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে হামাস যোদ্ধাদের বেসামরিক পোশাকে থাকা তিন ব্যক্তিকে আটক করতে দেখা গেছে। শনিবার ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

ভিডিওটি শুরু হয়েছে একটি বাক্য দিয়ে। তাতে বলা হয়েছে, ‘আল-আকসা ফ্লাড’ নামে তাদের লড়াইয়ে আল-কাসেম ব্রিগেডের হাতে শত্রুপক্ষের বেশ কয়েকজন সেনার আটক হওয়ার দৃশ্য এটি। ভিডিওতে হিব্রু ভাষায় বিভিন্ন লেখা দেখে বোঝা যায়, সেটি ‘ইরেজ ক্রসিংয়ের’ ইসরাইলি অংশে ধারণ করা। ক্রসিংটি দিয়ে হামাস–নিয়ন্ত্রিত গাজা উপত্যকা ও ইসরাইলের মধ্যে যাতায়াত করা যায়।

ইসরাইলে শনিবার নতুন করে হামাসের অভিযান শুরুর পর ভিডিওটি সামনে এসেছে। অভিযানের প্রথম ২০ মিনিটে ইসরাইলে ৫ হাজারের বেশি রকেট ছোড়ার দাবি করেছে হামাস। ইসরাইলের এনটুয়েলভ নিউজের বরাতে রয়টার্স জানিয়েছে, এ হামলায় অন্তত ২২ ইসরাইলি নিহত হয়েছেন। এরপর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘আমরা যুদ্ধের মধ্যে রয়েছি।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।