Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

‘হাবু’র বউ অনার্স পড়ুয়া

admin • 25 Aug 2023, 09:10 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
‘হাবু’র বউ অনার্স পড়ুয়া

‘হাবু ভাই’ নামে বেশি পরিচিত হলেও, তার আসল নাম চাষী আলম। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে সবার নজর কেড়েই মূলত নিজের আসল নাম হারাতে বসেছেন তিনি। এরই মধ্যে এ অভিনেতার বিয়ের খবর সামনে এলো। কনের নাম তুলতুল।

তিনি ঢাকার মেয়ে। স্নাতকে পড়াশোনা করছেন। গতকাল ঘরোয়া আয়োজনে হয়েছে চাষীর গায়েহলুদের আসরটি। আত্মীয়, পরিবারের সদস্য এবং কাছের কয়েকজন বন্ধু ছিলেন এ আয়োজনে।

৫৬ বছর বয়সী চাষী বললেন, ‘পারিবারিকভাবে আমাদের বিয়ে হচ্ছে। বেশ কিছুদিন আগে আমি মেয়ে দেখেছিলাম। আমার ও আমার পরিবারের সবার পছন্দ ছিল মেয়ে। একটু সময় হাতে নিয়ে করার কথা ছিল। আমি অফিসের কাজে কক্সবাজার ছিলাম। এর মধ্যে আমার চাচি, মা ও বড় বোন মিলে বিয়ের দিন ঠিক করে ফেলেছেন। তাদের কথা, দেরি হলে নাকি আমি আর বিয়ে করব না। কী আর করা।

জানা যায়, গায়ে হলুদ অনুষ্ঠান চাষীর বাড়িতে হয়েছে। গুলশানের একটি ভেন্যুতে হবে বিয়ের আয়োজন।

প্রসঙ্গত, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে বেশ জনপ্রিয়তা পান চাষী আলম। এরপর নিয়মিত বিভিন্ন নাটকে অভিনয় করতে দেখা গেছে তাকে। সবশেষ গত ঈদে কাজল আরেফিন অমি পরিচালিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’ বেশ সাড়া ফেলেছে দর্শকমহলে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।