Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হানিমুনে রাশমিকা-বিজয়, অন্তরঙ্গ ছবি প্রকাশ

admin • 24 Mar 2026, 02:40 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
হানিমুনে রাশমিকা-বিজয়, অন্তরঙ্গ ছবি প্রকাশ

বিয়ের পরপরই একান্ত সময় কাটাতে থাইল্যান্ডে গেছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবারকোন্ডা। তাদের হানিমুনের একটি অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উচ্ছ্বাস দেখা গেছে।

 

সবুজে ঘেরা এক সিঁড়িতে পাশাপাশি দাঁড়িয়ে আছেন এই নবদম্পতি ভাইরাল হওয়া ছবিটিতে যা দেখা যায়। সাদামাটা পোশাকে স্বাভাবিক আর আরামদায়ক উপস্থিতিই ছবিটিকে করেছে আরও বাস্তব, আরও কাছের।

 

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, থাইল্যান্ডের কোহ সামুইয়ের একটি ভিলায় ছিলেন তারা। পাঁচ তারকা রিসোর্টের চাকচিক্য এড়িয়ে বরং নিরিবিলি, ব্যক্তিগত পরিবেশই বেছে নিয়েছেন এই জুটি।

 

গত ২৬ ফেব্রুয়ারি ভারতের ঐতিহ্যবাহী শহর উদয়পুরে বিয়ে করেন রাশমিকা ও বিজয়। এরপর ৪ মার্চ হায়দরাবাদে আয়োজন করা হয় বিবাহোত্তর সংবর্ধনার, যেখানে উপস্থিত ছিলেন বলিউড ও দক্ষিণি সিনেমার তারকারা।

 

ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত ক্ষেত্রেও আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন এই জুটি। পরিচালক রাহুল সানকৃতিয়ানের আসন্ন সিনেমা ‘রানাবালি’তে আবারও জুটি বাঁধবেন তারা। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই ছবি ১৮৫৪ থেকে ১৮৭৮ সালের ভারতের ঘটনাপ্রবাহ থেকে অনুপ্রাণিত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।