Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ জাতীয়

হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর প্রাণ গেল

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর প্রাণ গেল

রাজধানীতে এক মোটরসাইকেলের ধাক্কায় আরেক মোটরসাইকেলের আরোহী প্রাণ হারিয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. জাবের হোসেন (৪৫)। শুক্রবার বিকালে মেয়র হানিফ ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত জাবেরকে মেডিকেল কলেজ হাসপাতা লে (ঢামেক) নিয়ে যান ইমরান হোসেন নামের এক যুবকসহ কয়েকজন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে ইমরান জানান, মোটরসাইকেল নিয়ে যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিলেন জাবের হোসেন। তার পেছনের মোটরসাইকেলে ইমরানও যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিলেন। এ সময় আরেকটি মোটরসাইকেল জাবেরের গাড়িকে ওভারটেক করার সময় ধাক্কা দিলে দুটোই পড়ে যায়। এতে জাবের গুরুতর আহত হন। অপর মোটরসাইকেলের চালক সামান্য আহত হন। তবে তিনি ঘটনার পর তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

কামরাঙ্গীচর আশ্রাফাবাদ পূর্ব রসুলপুরের সাঈদ হোসেন ও নাজমা খাতুনের ছেলে জাবের ফরিদাবাদ এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

জাবেরের ভাই জাহিদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি হাসপাতালে এসেছেন। জাবের লোহার ব্যবসা করতেন। ব্যবসার কাজেই তিনি বের হয়েছিলেন। দুর্ঘটনার সময় বাসায় ফিরছিলেন জাবের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।