Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

হাতে কামড় দিয়ে রক্ষা পেল স্কুলশিক্ষার্থী

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
হাতে কামড় দিয়ে রক্ষা পেল স্কুলশিক্ষার্থী

বগুড়ার সারিয়াকান্দিতে হাতে কামড় দিয়ে পালিয়ে এক বখাটের হাত থেকে রক্ষা পেয়েছে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলশিক্ষার্থী। জানা গেছে, উপজেলার কুতুবপুর ইউনিয়নের কাজলা পূর্বপাড়া গ্রামের সাইফুল মণ্ডলের ছেলে মুকুল মিয়া (২২) ওই শিক্ষার্থীকে রাস্তাঘাটে মাঝেমধ্যেই উত্ত্যক্ত করত।

 

গেল শনিবার রাত ৮টার দিকে ওই শিক্ষার্থীর মা তারাবির নামাজ পড়তে মসজিদে যান এবং বাবা মাছ বিক্রি করতে স্থানীয় বাজারে অবস্থান করছিলেন।

 

একইসময়ে পাশের বাড়িতে ওই শিক্ষার্থী বেড়াতে যান। সেই বাড়ি থেকে ফেরার সময় রাস্তার মোড়ে মুকুলের খপ্পরে পড়ে। রাস্তায় কোনো লোকজন না থাকার সুযোগে মুকুল ওই শিক্ষার্থীকে জোরপূর্বক রাস্তার পাশের একটি ইউক্যালিপ্টাস বাগানের ভেতরে নিয়ে ধর্ষণচেষ্টা করে।

 

তখন ওই শিক্ষার্থী মুকুলের হাতে কামড় দিয়ে চিৎকার করে। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে মুকুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে এলাকাবাসী। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সারিয়াকান্দি থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা করেন।

 

এ বিষয়ে ওই শিক্ষার্থীর চাচাতো ভাই বলেন, মুকুল একজন চরিত্রহীন মানুষ। এর আগে ৭ বছরের শিশুকেও সে ধর্ষণের চেষ্টা করেছিল। পরে স্থানীয় বিচারে তাকে নাকে খত দেয়া হয়েছিল। আবারও সে একই ঘটনা ঘটালো। আমরা মুকুলের সর্বোচ্চ শাস্তি চাই। 

 

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টা মামলার আসামি মুকুলকে গ্রেপ্তার করে রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।