Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

হাতকড়া-ডান্ডাবেড়ি পরানো যুবদল নেতা: হাইকোর্টে রিট

admin • 03 Dec 2023, 03:17 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
হাতকড়া-ডান্ডাবেড়ি পরানো যুবদল নেতা: হাইকোর্টে রিট

কারাবন্দি যশোর জেলা যুবদলের সহ-সভাপতি অসুস্থ আমিনুর রহমানকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে হাসপাতালে ভর্তি করানোর ঘটনার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের হয়েছে হাইকোর্টে। রিটে ওই যুবদল নেতার সুচিকিৎসার নির্দেশনা চাওয়া হয়েছে।

 

রোববার (৩ ডিসেম্বর) সকালে আমিনুর রহমানের স্ত্রী নাহিদ সুলতানা এ রিট দায়ের করেন।

 

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চে দুপুরে এই রিট আবেদনের ওপর শুনানি হবে। রিটের পক্ষে শুনানি করবেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল।

 

গেলো ২৯ নভেম্বর কারাবন্দি যশোর জেলা যুবদলের সহ সভাপতি অসুস্থ মো. আমিনুর রহমানকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরা অবস্থায় চিকিৎসা দেয়ার ঘটনা হাইকোর্টের নজরে আনেন বিএনপির আইনজীবীরা। সেদিন আদালত এ বিষয়ে আবেদন আকারে আসতে বলেছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।