Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

হাটহাজারীতে জাতীয় গ্রিডের ট্রান্সফরমারে বিস্ফোরণ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
হাটহাজারীতে জাতীয় গ্রিডের ট্রান্সফরমারে বিস্ফোরণ

চট্টগ্রামের হাটহাজারীতে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের কারেন্ট ট্রান্সফরমারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে ১০০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।

 

তাৎক্ষণিকভাবে আগুন নির্বাপণ করা হলেও ঘটনার পর থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় লোডশেডিং দেখা দেয়। তবে রাত ৮টার দিকে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়।

 

চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী এম রেজাউল করিম দ্যা মিরর অব বাংলাদেশকে বলেন, বিস্ফোরণ হয়েছে, তবে তেমন অগ্নিকাণ্ড হয়নি। সঙ্গে সঙ্গে নেভানো হয়েছে। এটি সেনসিটিভ যন্ত্র। এ কারণে লোডশেডিং হয়েছে। তবে ধীরে ধীরে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।