Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

হাজত থেকে পালালেন যুবলীগ নেতা, ওসিসহ ৪ পুলিশ প্রত্যাহার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
হাজত থেকে পালালেন যুবলীগ নেতা, ওসিসহ ৪ পুলিশ প্রত্যাহার

চট্টগ্রামের লোহাগাড়া থানা হাজত থেকে সাইফুল ইসলাম নামের এক এক যুবলীগ নেতা পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে।

তাঁরা হলেন- ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম, ডিউটি অফিসার আমির হোসেন, এসআই নাছিমা আক্তার ও সেন্ট্রি কনস্টেবল মো. এনামুল হক।

আজ সোমবার বিকেলে জেলা বিশেষ শাখার পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাঁদের প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এতে নতুন ওসিকে নিয়োগ দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পলাতক সাইফুল ইসলাম কলাউজান ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় গরু চুরি, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এলাকায় চাঁদাবাজি, অত্যাচার নিপীড়নসহ নানা অভিযোগে গতকাল রোববার সকালে তাঁকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। পরে থানা থেকে কৌশলে পালিয়ে যান ওই আসামি।

 

তবে স্থানীয়দের অভিযোগ, পুলিশের অবহেলার কারণে এমন ঘটনা ঘটেছে।

 

এ বিষয়ে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার রায়হান উদ্দিন খান বলেন, পালিয়ে যাওয়া ওই আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।