Thursday, 3 September 2026
শিরোনাম
আইন-আদালত

হাইকোর্টের বিচারকাজ পরিচালনায় ৫২ বেঞ্চ গঠন

admin • 27 Oct 2023, 06:23 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
হাইকোর্টের বিচারকাজ পরিচালনায় ৫২ বেঞ্চ গঠন

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালনায় ৫২টি বেঞ্চ গঠন করা হয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এসব বেঞ্চ গঠন করে দিয়েছেন।

 

আজ বুধবার (২৫ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রধান বিচারপতি সইকৃত বেঞ্চ গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইতেও প্রকাশ করা হয়েছে।

 

বিজ্ঞপ্তির ভাষ্য মতে, সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার সম্পন্ন এসব বেঞ্চে আগামী রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

 

সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার সম্পন্ন নতুন বেঞ্চসমূহ সম্পর্কে বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি ক্লিক করুন

 

এদিকে গত ২০ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত (সুপ্রিম কোর্টের অবকাশ, সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি) সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ রয়েছে।

 

তবে এ সময়ে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তি ও বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে অবকাশকালীন এই ৮ বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।