Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

হরতাল-অবরোধের প্রতিবাদে জামালপুরে ছাত্রলীগের বিক্ষোভ

admin • 10 Nov 2023, 08:36 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
হরতাল-অবরোধের প্রতিবাদে জামালপুরে ছাত্রলীগের বিক্ষোভ

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে জামালপুরের মেলান্দহে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ছাত্রলীগ ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিএনপি-জামায়াতের হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষা জীবন বিঘ্নিত ও শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মেলান্দহ উপজেলা ছাত্রলীগের আওতাধীন সকল ইউনিট।

উপজেলার কুলিয়া ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মোহাম্মদ আরিফুল ইসলাম শাওনের নেতৃত্বে ইউনিয়ন ছাত্রীগের সভাপতি মুঞ্জুরর রহমান ও সম্পাদক সাকিব হাসান মহসিন ও অনান্য নেতাকর্মীদের অংশগ্রহণে এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এছাড়াও কেন্দ্রের ঘোষিত এই কর্মসূচিতে উপজেলার দুরমুঠ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সম্পাদকের নেতৃত্বে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবেরী সহ ইউনিয়নের নেতাকর্মীদের অংশগ্রহণে, মাহমুদপুরে ইউনিয়ন আ.লীগের সভাপতি আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক আক্তার হোসেন একরামুলের অংশগ্রহণে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব হৃদয়, সম্পাদক আনিছ শেখ প্রমুখের অংশগ্রহণে, নাংলায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ মোহাম্মদ জামিল ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক শাহ, সম্পাদক হুুমায়ুন আজাদ প্রমুখের অংশগ্রহণে, নয়ানগরে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত প্রমুখের অংশগ্রহণে এছাড়াও উপজেলার চরবানীপাকুরিয়া, ফুলকোচা, ঘোষেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সম্পাদক, ঝাউগড়ায় ইউনিয়ন আওয়ামীগের সভাপতি, সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আরিফুল ইসলাম শাওনের অংশগ্রহণে এ প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

   

এছাড়াও কেন্দ্র ঘোষিত কর্মসুচিতে শ্যামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সম্পাদক হাজরাবাড়ী শহর ও সিরাজুল হক কলেজ শাখার সভাপতি সম্পাদক যৌথভাবে সভাপতি সম্পাদক উপজেলার সভাপতি খান আরিফুল ইসলাম শাওনের অংশগ্রহণে এবং মেলান্দহ শহর ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান শেখ, সম্পাদক মেহেদী হাসান শান্ত৷

 

ও উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আরিফুল ইসলাম শাওন ও সাধারণ সম্পাদক মুকছেদুল মমিন বাবু প্রমুখের অংশগ্রহণে উপজেলাজুড়ে এ প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

   

এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মোহাম্মদ আরিফুল ইসলাম শাওন বলেন, দেশবিরোধী কিছু অপশক্তি দেশকে অস্থিতিশীল করার জন্য উঠেপড়ে লেগেছে। খেটে-খাওয়া মানুষের রুটি-রুজির পথকে বন্ধ করার জন্য অবৈধ অবরোধের নামে তারা বাসে অগ্নিসংযোগ করছে। যারা আমাদের পুলিশ বাহিনী ও সাংবাদিককে হত্যা করছে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।