Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

হরতালে বান্দরবানে বন্ধ বাস, ভোগান্তিতে যাত্রীরা

admin • 29 Oct 2023, 12:02 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
হরতালে বান্দরবানে বন্ধ বাস, ভোগান্তিতে যাত্রীরা

বিএনপির ডাকা সারা দেশের হরতালে বান্দরবানে সব ধরণের বাস সার্ভিস বন্ধ রয়েছে। সকাল থেকে বান্দরবান বাস টার্মিনাল থেকে কোনো বাস ঢাকা, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়নি। অন্যদিকে বাহির থেকে কোনো বাস জেলা সদরে প্রবেশ করেনি।

   

হরতালের কারণে জেলার প্রতিটি বাস কাউন্টার বন্ধ রয়েছে আর বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। জেলা সদরের পাশাপাশি ৭টি উপজেলা থেকে বাস বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে সড়ক পথ।

   

এদিকে সারাদেশে বিএনপি সকাল-সন্ধ্যা হরতাল আহবান করলেও সড়কের কোথাও বিএনপির নেতাদের উপস্থিতি ও পিকেটিং করতে দেখা যায়নি।

   

হরতালের কারণে সড়কে জনসাধারণের উপস্থিতি কম রয়েছে এবং বাস বন্ধ থাকায় থ্রি হুইলার গাড়িতে বেশী ভাড়া দিয়ে যাত্রীরা যাতায়াত করছে। হঠাৎ করে হরতালের কারণে যাত্রীদের দুর্ভোগের মাত্রা বেড়েছে বহুগুণ।

   

এদিকে হরতালের কারণে যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা রোধে জেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।