Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

হরতালে পঞ্চগড়ে কোন প্রভাব নেই, জনজীবন স্বাভাবিক

admin • 29 Oct 2023, 04:00 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
হরতালে পঞ্চগড়ে কোন প্রভাব নেই, জনজীবন স্বাভাবিক

বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে পঞ্চগড়ে তেমন কোনো প্রভাব পড়েনি জনজীবনে। রোববার সকাল থেকে বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, সিএনজি অটোরিকশা ও রিকশা চলাচল স্বাভাবিক থাকলেও শহরের অভ্যন্তরীণ গণপরিবহন সীমিত আকারে চলছে । তবে রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বিআরটিসির বাস যথাসময় ছেড়ে গিয়েছে।

 

হরতালের দিন সকালের ভাগে গাড়ি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচল বাড়তে দেখা গেছে। বিভিন্ন রুটে গাড়ি যাওয়া-আসা করলেও পঞ্চগড় টু দিনাজপুর, পঞ্চগড় টু তেতুলিয়া পথে গাড়ি সীমিত পরিসরে ।

 

সরেজমিনে পঞ্চগড় বিমুসিই রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ভোর থেকেই যথাসময়ে প্লাটফর্ম ছেড়ে গন্তব্যে রওনা দিয়েছে প্রতিটি ট্রেন। শিডিউল বিপর্যয় হওয়ার মতো ঘটনা ঘটেনি। ট্রেন চলাচলও ছিল স্বাভাবিক।

 

এ সম্পর্কে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনমাস্টার মাসুদ পারভেজ গণমাধ্যম কর্মীদের বলেন, সকাল থেকে এ পর্যন্ত যতগুলো ট্রেন রয়েছে সবগুলো শিডিউল অনুযায়ী স্টেশন ছেড়ে গেছে, এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

জেলা জুরে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। তারা বলছেন, জনগণের জানমালের ক্ষতি হয় এ ধরনের কোনো কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। যদি কেউ করার চেষ্টা করে তাহলে আইন মতো ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় আছে বলেও জানান।

 

পঞ্চগড় জেলা বিএনপি অফিসে গুটিকয়েক নেতাকর্মী অবস্থান নিয়েছে । এদিকে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মীকে অবস্থান করতে দেখা গেছে ।

 

গত ২০১৪ ও ২০১৮ সালে বিএনপি জামায়াতের হরতালে তেমন কোনো সহিংসতা ঘটেনি পঞ্চগড়ে, তাই পঞ্চগড়ের জনসাধারণের মাঝে কোনো ভিতি কাজ করছে না । প্রতিটি মানুষ তার কর্ম স্থলে যোগদিয়েছে । সব মিলিয়ে স্বাভাবিক রয়েছে জনজীবন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।