Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

হবিগঞ্জে পিকআপের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
হবিগঞ্জে পিকআপের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

হবিগঞ্জের বানিয়াচংয়ে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার শুঁটকি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে মজনু মিয়া (৪০) ও একই গ্রামের মৃত আব্দুল আওয়াল মিয়ার স্ত্রী নুর জাহান বেগম (৫০)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা হবিগঞ্জ থেকে আজমিরীগঞ্জ যাচ্ছিল। বানিয়াচং উপজেলার শুঁটকি নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের বিকল্প সড়কে অটোরিকশার সঙ্গে উল্টো দিক থেকে আসা পিকআপের ধাক্কা লাগে।

 

এতে নুর জাহান বেগম ঘটনাস্থলেই নিহত হন। অপর গুরুতর আহত মজনু মিয়াকে হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত তিনজনকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

বানিয়াচং থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আবু হানিফ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত একজনের মরদেহ হবিগঞ্জ হাসপাতাল ও আরেকজনের মরদেহ বানিয়াচং রয়েছে। আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।