Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

হবিগঞ্জে দু'পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত, আটক হয়নি কেউ

admin • 10 May 2024, 04:24 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
হবিগঞ্জে দু'পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত, আটক হয়নি কেউ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে যাত্রী ওঠানো নিয়ে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি। কাউকে আটকও করতে পারেনি পুলিশ।

শুক্রবার (১০ মে) পুলিশ জানায়, জড়িতদের ধরতে অভিযান চলছে। মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে পূর্ববিরোধ ছিল আগুয়া গ্রামের সিএনজি চালক কাদির ও স্ট্যান্ড ম্যানেজার বদিরের। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে সিএনজি স্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। পরে নিহত হয় ৩ সিএনজি চালক।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার আগুয়া গ্রামের অটোরিকশাচালক কাদির মিয়া (৩০), তার নিকটাত্মীয় সিরাজ মিয়া (৫০) ও লিলু মিয়া (৫০)। সংঘর্ষে আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।