Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
আর্ন্তজাতিক

হজে গিয়ে ভিক্ষা করলে সাত বছরের জেল

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
হজে গিয়ে ভিক্ষা করলে সাত বছরের জেল

হজ করতে এসে যদি কোনো যাত্রী বিনা অনুমতিতে কোনো ফান্ড সংগ্রহের কাজে জড়িয়ে পড়েন, তাহলে তাকে ৭ বছরের জেল অথবা ৫ মিলিয়ন রিয়াল জরিমানা করা হতে পারে। এ ছাড়া উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে। খবর গালফ নিউজের

 

রোববার (১৮ ফেব্রুয়ারি) এক্স হ্যান্ডেলে সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন জানিয়েছেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ডোনেশনের অর্থ সংগ্রহ করা একটি অপরাধ এবং কঠোরভাবে নিষিদ্ধ।

 

যারা অর্থ সংগ্রহের জন্য সাধারণ হাজিদের সঙ্গে প্রতারণা করবেন তাদের বিরুদ্ধে অর্থ জালিয়াতি আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

এই আইনের মাধ্যমে যে কোন ধরণের জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। যার মধ্যে রয়েছে, প্রতারণা, মিথ্যার আশ্রয় এবং ভুয়া কাহিনী তৈরি।

 

হজ হলো ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি এবং একটি ধর্মীয় দায়িত্ব যা অবশ্যই সমস্ত প্রাপ্তবয়স্ক মুসলমানদের দ্বারা পালন করা উচিত যারা তাদের জীবনে অন্তত একবার যাত্রা শুরু করতে শারীরিক ও আর্থিকভাবে সক্ষম। প্রতি বছর হিজরি সন অনুযায়ী পবিত্র জিলহজ মাসে এই হজ অনুষ্ঠিত হয়।

 

জিলহজ মাসের ৮ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত হজ অনুষ্ঠিত হয়। ইসলামিক বর্ষপঞ্জির শেষ মাস হলো জিলহজ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।