Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

স্লোগান দিতে গিয়ে যুবদল নেতার মৃত্যু

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
স্লোগান দিতে গিয়ে যুবদল নেতার মৃত্যু

নুর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে স্লোগান দিতে গিয়ে লুটিয়ে পড়ে যান যুবদল নেতা মফিজ উদ্দিন (৫৬)। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

   

রবিবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় যুবদলের বিক্ষোভ মিছিলে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। 

নিহত মফিজ উদ্দিন দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক এবং মালিখিল গ্রামের মৃত সাজেদ আলীর ছেলে।
  ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপির নেতা মো. আনোয়ার চেয়ারম্যান বলেন, বিএনপি ও যুবদল কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিলে যুবদল নেতা মফিজ উদ্দিন শ্লোগান দেয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে, তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।      দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, আমিও শুনেছি ইলিয়টগঞ্জে মিছিলে স্ট্রোক করে মফিজ উদ্দিন নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।