Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

স্বৈরাচারী আ.লীগ সরকারকে বৈধতা দিয়েছে জাতীয় পাটি : সারজিস আলম

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
স্বৈরাচারী আ.লীগ সরকারকে বৈধতা দিয়েছে জাতীয় পাটি : সারজিস আলম

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম জাতীয় পাটিকে উদ্দেশ্য করে বলেছেন, বিএনপি-জামায়াতের ভাইদের যখন ট্যাগ দিয়ে অত্যাচার করেছিল, জেলে পাঠিয়েছিলো তখন কোথায় ছিলো এই দোসররা। এই সুবিধাবাদীরা চৌদ্দ,আঠারো এবং চব্বিশের নির্বাচনে গাড়ি, বাড়ি ও সেফটি পাওয়ার জন্য, টেন্ডার বাজি,চাঁদাবাজি করার জন্য তাদের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিয়েছে।

 

শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৪ টায় শুরু হওয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্বারক মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে "রাষ্ট্র পুনর্গঠন এর তারুণ্যের ভাবনা" শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

 

সর্বশেষ তিনি আরো বলেন, রংপুরে মহাসমাবেশ আয়োজন করা হবে।সেখানে নাহিদ,আসিফ ও হাসনাতও উপস্থিত থাকবেন। জাতীয় পার্টির দোসররা যদি ছাত্রদের মহা বিপ্লবের বিরোধিতা করে তাহলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।

 

আলোচনা সভা শেষ করে কেন্দ্রীয় সমন্বয়ক ও রংপুরের সমন্বয়কদের প্রতিনিধিতে প্রায় এক হাজার শিক্ষার্থীরা মিলে বিক্ষোভ মিছিল করেন। জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

 

আলোচনা সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, বিশ্ববিদ্যালয় ও রংপুরের সমন্বয়করা।

 

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, প্রক্টর ফেরদৌস রহমান, ছাত্র উপদেষ্টা ইলিয়াস প্রামাণিক, রংপুর ও বিশ্ববিদ্যালয়ের সমন্বয় এবং সাধারণ শিক্ষার্থীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।