Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

স্বামী-স্ত্রী পরিচয়ে যুবকের সঙ্গে আবাসিক হোটেলে ওঠেন নারী, অতপর...

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
স্বামী-স্ত্রী পরিচয়ে যুবকের সঙ্গে আবাসিক হোটেলে ওঠেন নারী, অতপর...

চট্টগ্রাম নগরীতে স্বামী-স্ত্রী পরিচয়ে এক যুবকের সঙ্গে আবাসিক হোটেলে ওঠার পরদিন কক্ষ থেকে লিপি আক্তার (২৩) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ অক্টোবর) নগরের বহদ্দারহাট এলাকার হোটেল গুলজারে এই ঘটনা ঘটে। 

 

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুল হাসান। তিনি জানান, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। 

হোটেল সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১০টায় নিহত নারী নিজেকে লিপি পরিচয়ে ফরহাদ (২৫) নামের এক যুবকের সঙ্গে হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। পরদিন রোববার দুপুরে হোটেল কর্তৃপক্ষ কক্ষ তদারকি করতে গিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করা দেখে চান্দগাঁও থানা-পুলিশকে এ বিষয় জানায়। 

এসআই মোমিনুল হাসান বলেন, ঘটনাস্থলে গিয়ে লিপির হাত-পা বাঁধা ও গলায় ওড়না প্যাঁচানো মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে ওই নারীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে। তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। ওই নারীর সঙ্গে হোটেলটিতে ওঠা ফরহাদ নামের যুবককে ধরতে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে। 

হোটেলে থাকা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শনিবার রাত ৩টায় ফরহাদ হোটেলের ভাড়া নেয়া হোটেল কক্ষের বাইরে পায়চারি করছিলেন। পরে হোটেলের ছাঁদে উঠে সেখান থেকে কৌশলে পালিয়ে যান। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।