Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

স্বামী টিকটক করতে না দেয়ায় স্ত্রীর আত্মহত্যা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
স্বামী টিকটক করতে না দেয়ায় স্ত্রীর আত্মহত্যা

স্বামী টিকটক করতে না দেয়ায় বাসার জানালা দিয়ে ইতালিতে লাফিয়ে পড়ে শারমিন সুলতানা (৩২) নামে এক বাংলাদেশী গৃহবধূ আত্মহত্যা করেছেন। স্থানীয় সময় ৭ মার্চ মঙ্গলবার সকালে দেশটির বন্দর শহর জেনোভার সেস্ত্রি পনেন্তে এলাকায় এ ঘটনা ঘটে।

 

শারমিন স্বামীর ইচ্ছার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভিডিও শেয়ারিং মাধ্যম টিকটকে ছোট ছোট ভিডিও বানিয়ে আপলোড দিতেন। বিষয়টি নিয়ে শারমিনের সঙ্গে তার স্বামীর মাঝে মধ্যে কথা কাটাকাটি হতো।

 

এতে স্থানীয়রা ধারণা করছেন টিকটকে ভিডিও করতে না দেয়ায় স্বামীর সঙ্গে ঝগড়া করে জানালা দিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি বলে স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের বরাত জানা গেছে।

 

ঘটনার পরপরই সামপিয়েরদারেনা ক্যারিবিয়ান পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রসিকিউটর ফ্রাঞ্চেস্কো মারেশার নির্দেশে মরদেহ ময়নাতদন্তে পাঠায়। ঘটনার সময় বাসায় তার স্বামী ও সন্তানরা ছিলেন। তবে ময়নাতদন্ত শেষে পুলিশের ভাষ্যমতে শারমিনের শরীরে কোনো আঘাতের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও এটিকে আত্মহত্যা বলে নিশ্চিত করেছে পুলিশ।

 

দীর্ঘদিন ধরে ইতালির বন্দর শহর জেনোভার সেস্ত্রি পনেন্তে এলাকার একটি বাসার দ্বিতীয় তলায় স্বামীর সঙ্গে বসবাস করতেন। শারমিন সুলতানার গ্রামের বাড়ি বাংলাদেশের খুলনায়।তাদের পরিবারে ছোট দুই ছেলে-মেয়ে রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।