Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্বামীর মৃত্যুর দুই ঘণ্টা পর চলে গেলেন স্ত্রীও!

admin • 14 Dec 2023, 09:37 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
স্বামীর মৃত্যুর দুই ঘণ্টা পর চলে গেলেন স্ত্রীও!

গাইবান্ধার পলাশবাড়ীতে স্বামী নুরুল ইসলামের (৫৭) মৃত্যুর দুই ঘণ্টা পর স্ত্রী জোসনা বেগমের (৫০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি চিরনিন্দ্রায় শায়িন হোন এ দম্পতি। 

নুরুল ইসলাম উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদাড়ি গ্রামের মৃত রজ্জব আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। জোসনা বেগমের বাবার বাড়ি একই উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নে। তারা ব্যক্তি জীবনে পাঁচ সন্তানের জনক ছিলেন।

স্থানীয়রা জানান, বুধবার রাতের খাবার শেষে নুরুল ইসলাম প্রতিদিনের ন্যায় স্বাভাবিভাবে ঘুমিয়ে পড়েন। পরে সকাল ৮টার দিকে আকস্মিক তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে নানা রোগে ভোগা তার স্ত্রী জোসনা বেগমও স্বামীর মৃত্যুুর দুই ঘণ্টা পর মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হোসেনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু। তিনি বলেন, ওই দম্পতির নামাজে জানাজায় অংশ নিয়েছিলাম। অল্প সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনায় এলাকায় শোকে ছায়া নেমে এসেছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।