Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

স্বামীর পরকীয়া ঠেকাতে যে কাণ্ড স্ত্রীর

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
স্বামীর পরকীয়া ঠেকাতে যে কাণ্ড স্ত্রীর

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পরকীয়ার জের ধরে স্বামী রুবেল সরদারের (৩৫) বিশেষ অঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার কুশলা ইউনিয়নের বিরামের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

 

ব্যবসায়ী রুবেল সরদার বিরামের কান্দি গ্রামের মনজেল সরদারের ছেলে ও ঘাঘর বাজারের অ্যালুমিনিয়াম ব্যবসায়ী। স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ বছর আগে রুবেল সরদার প্রেম করে বিয়ে করেন একই গ্রামের আমীর আলী শেখের মেয়ে রেশমা বেগমকে।

 

এই সংসারে রুবেলের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সম্প্রতি রুবেল হিন্দু সম্প্রদায়ের এক গৃহবধূসহ একাধিক পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ ঘটনায় রুবেলকে নিয়ে একাধিকবার সালিস বৈঠক হয়। সালিস বৈঠকে রুবেল আর কোনো মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়াবেন না বলে প্রতিশ্রুতি দেন।

 

এরপরও রুবেলের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ উঠলে স্বামী-স্ত্রীর মাঝে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। ঘটনার রাতে স্বামী-স্ত্রীর কথা-কাটাকাটির পর রুবেল ঘুমিয়ে পড়েন। এরপর গভীর রাতে স্ত্রী রেশমা বেগম ধারালো অস্ত্র দিয়ে স্বামী রুবেলের বিশেষ অঙ্গ কেটে ফেলেন। রুবেলের চিৎকারে তার পরিবারের লোকজন এগিয়ে এলে রেশমা বেগম পালিয়ে যান।

 

রুবেলের বাবা মনজেল সরদার বলেন, রুবেলের চিৎকারে আমরা তার ঘরে গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে যাই। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রুবেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে রুবেলের চিকিৎসা চলছে। ঘটনার পর রুবেলের স্ত্রী পালিয়ে গেছে।

 

ঘটনার সত্যতা স্বীকার করে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।