Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

admin • 23 Mar 2026, 09:59 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আফজাল খাঁন নামে এক যুবকের বিরুদ্ধে । সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের  যাত্রামুড়া বৌ-বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী (২৪) রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। 

 

অভিযোগ থেকে জানা যায়, পূর্বপরিকল্পনা অনুযায়ী আফজাল খান তার এক সহযোগীকে নিয়ে ভুক্তভোগীর বাসায় ঢোকে।

তারা প্রথমে ওই নারীর মুখ চেপে ধরে এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখায়। এ সময় তার স্বামী এগিয়ে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। অভিযুক্তরা হুমকি দেয়—তাদের কথা না শুনলে ভুক্তভোগী, তার স্বামী এবং ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে। একপর্যায়ে স্বামীর গলায় ছুরি ধরে প্রথমে অজ্ঞাতনামা ব্যক্তি এবং পরে আফজাল ওই নারীকে ধর্ষণ করে।
  এ বিষয়ে অভিযুক্ত আফজালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।   রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে। 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।