Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

স্বপ্নের পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু

admin • 07 Sep 2023, 09:12 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
স্বপ্নের পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু

বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। অপেক্ষার ঘড়ি শেষ করে, আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পরীক্ষামূলক ট্রেনটি রওনা হয়।

পরীক্ষামুলক এই ট্রেনে রেলমন্ত্রী অ্যাডভোকেট আলহাজ্ব মো.নূরুল ইসলাম সুজন, চিফ হুইপ, এমপি মহোদয় সহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সফর সঙ্গী ছিলেন।

ট্রেনটি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার পথ পাড়ি দেন।চীন থেকে যে একশো বগি ক্রয় করা হয়েছে তার ছয়টি দিয়ে শুরু হয় যাত্রা।

ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথের মধ্যে, প্রথম ধাপে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথে ট্রেন চালু হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১০ অক্টোবর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প উদ্বোধন করবেন।

এর প্রস্তুতি হিসেবে আজ ঢাকার কমলাপুর স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষামূলক ট্রেন চালানো হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।