Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

স্পর্শকাতর ভিডিও বানিয়ে ব্লাকমেইল, স্কুলছাত্রী গ্রেপ্তার

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
স্পর্শকাতর ভিডিও বানিয়ে ব্লাকমেইল, স্কুলছাত্রী গ্রেপ্তার

টাঙ্গাইলের ভূঞাপুরে পর্নোগ্রাফি মামলায় তায়েবা সুলতানা মেধা (১৬) নামে এক স্কুলছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিনব কায়দায় পর্নো ভিডিও বানিয়ে অন্য মেয়েদের ব্লাকমেইল করত মেধা।

 

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে তাকে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।

 

এর আগে রোববার (১৯ জানুয়ারি) রাতে ভূঞাপুর পৌর শহরের পূর্ব ভূঞাপুর নিজ বসতবাড়ি থেকে মেধাকে গ্রেপ্তার করে পুলিশ। ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন । 

মেধা এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। তার পিতা স্কুল শিক্ষক আব্দুল খালেক।

মামলা সূত্রে জানা যায়, বেশকিছু দিন ধরে পৌর শহরের কয়েকটি পরিবারের মেয়েদের ছবি ব্যবহার করে অশ্লীল ভিডিও চিত্র বানিয়ে ফেসবুক ও মেসেঞ্জারের বিভিন্ন গ্রুপে প্রচার করত স্কুলছাত্রী মেধা। এ ছাড়াও ব্লাকমেইল করে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে নগদ টাকা দাবি করত সে। অন্যথায় আরও ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের হুমকি দিত মেধা।

 

এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ফেসবুক ও মেসেঞ্জার অ্যাকাউন্ট যাচাই করে গত রোববার রাতে কিশোরী মেধাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার তাকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।