Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ জাতীয়

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকে ভোট চায় না সংস্কার কমিশন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকে ভোট চায় না সংস্কার কমিশন

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চায় না সংস্কার কমিশন। এ মত দিয়েছেন কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ। আর কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘আগের নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে নজরদারি করেছে তা বেআইনি। অপরাধীদের বিচারের আওতায় আনা উচিত।

শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এসব কথা বলেন তারা। নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে ২২টি রাজনৈতিক দলের কাছে প্রস্তাব চেয়েছে সংস্কার কমিশন। অংশীজনদের সঙ্গে সংলাপও করছে। এরই অংশ হিসেবে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সঙ্গে সংলাপ। 

 

মত বিনিময়ে সংস্কার কমিশন জানায়, শুধু আগামী নির্বাচন নয়, স্থায়ী কাঠামো তৈরির কাজ চলছে। এসময়, আগের নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বদিউল আলম মজুমদার। 

 

নির্বাচন সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘গোয়েন্দা বাহিনী যেসকল অপকর্ম করেছে এগুলো বিআইনি, গুরত্বর অপরাধ। এগুলোর বিচার পাওয়া দরকার, বিচার হওয়া উচিত ছিল তবে ভবিষ্যতে যাতে এটা বন্ধ হয় এ ব্যপারে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো, এবং প্রস্তাব করবো।’ 

 

সভায় জানানো হয়, স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক না রাখার সুপারিশ করবে সংস্কার কমিশন।

 

নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন হোক এটা আমরা চাই না। আরেকটা জিনিস স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে বলতে পারি, স্থানীয় সরকার আইন যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু এক দিনে একই সময়ে সব জায়গায় নির্বাচন সম্ভব হবে না।’

 

জুলাই অভ্যুত্থানের চেতনা থেকেই নির্বাচন ব্যবস্থা সংস্কার করা হবে বলে জানায় কমিশন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।