Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

admin • 02 Sep 2022, 07:49 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
নেত্রকোনার মোহনগঞ্জে স্ত্রী প্রিয়া আক্তারকে (২২) হত্যার অভিযোগ উঠেছে স্বামী জোবায়েদ হোসেনের (২৭) বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে মোহনগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করে। এর আগে, গতকাল বৃহস্পতিবার বিকালে পৌরশহরের দেওথান গ্রামে প্রিয়া আক্তারের মৃত্যু হয়। গ্রেফতারকৃত জোবায়েদ হোসেন দেওথান গ্রামের আ. জব্বারের ছেলে।      এ ঘটনায় বৃহস্পতিবার রাতে প্রিয়ার বাবা নজরুল ইসলাম বাদী হয়ে যৌতুকের জন্য হত্যার অভিযোগে প্রিয়ার স্বামী জোবায়েদসহ চারজনকে আসামি করে মোহনগঞ্জ থানায় মামলা করেছেন। মামলার অন্য আসামিরা হলেন- জোবায়েদের মা রোকায়ো আক্তার, বোন নুরুন্নাহার ও ইতি আক্তার।     এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকালে প্রিয়া অসুস্থ বলে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় স্বামী জোবায়েদ। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রিয়াকে মৃত বলে ঘোষণা করেন। প্রিয়ার মামা মো. হায়দার বলেন, ৭-৮ মাস আগে জোবায়েদের সাথে একই এলাকার নজরুল ইসলামের মেয়ে প্রিয়ার বিয়ে হয়। এরপর থেকে প্রিয়াকে নানারকম অত্যাচার করছিল জোবায়েদ।      বৃহস্পতিবার বিকালে জোবায়েদ আমাদেরকে ফোন করে এমন খবর দেয় প্রিয়া অসুস্থ। ফোনে বলা তার ভাষাগুলো কৌশলী ছিল। খবর শুনে আমরা সবাই ছুটে আসি। এসে দেখি প্রিয়া অনেক আগেই মারা গেছে। প্রিয়ার গলাসহ শরীরে অনেক জায়গায় মারধরের চিহ্ন রয়েছে। এটি নিশ্চিত হত্যাকাণ্ড। তবে অভিযুক্ত জোবেয়েদের দাবী মেরে ফেললে তো সে পালিয়েই যেতো। প্রিয়া এমনিতেই অসুস্থ ছিল।      মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযুক্ত জোবায়েদকে গ্রেফতার করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতেও চেষ্টা অব্যাহত আছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।