Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্ত্রী সহ দুই সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

admin • 02 Feb 2024, 05:55 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
স্ত্রী সহ দুই সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

নীলফামারীতে স্ত্রী ও দুই মেয়ে সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন আশিকুল মোল্লা বাবু নামে এক ব্যবসায়ী। শুক্রবার(২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার দারোয়ানী বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, আশিকুল মোল্লা বাবুর স্ত্রী তহুরা বেগম(৩০), তার বড় মেয়ে তানিয়া আক্তার(১১) ও ছোট মেয়ে জারিন আক্তার(৬)। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানভীরুল ইসলাম।

 

আশিকুল মোল্লা বাবুর ছোট ভাই জাকির হোসেন মোল্লা বলেন, সকালে ভাইকে গলাকাটা অবস্থায় হাঁটতে দেখে সকলে মিলে তাকে (আশিকুল মোল্লা বাবু) উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতাল নিয়ে গেলে সেখানকার চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ভাই ব্যবসায় আর্থিকভাবে ক্ষতির শিকার হয়ে মানসিকভাবে একটু ভেঙে পড়েছিলেন। এ থেকে এমন কিছু হতে পারে ধারণা করা হচ্ছে।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। ওই ব্যক্তিকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।