Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

স্ত্রী-সন্তানকে হত্যা: ২৭ বছর পর স্বামীর যাবজ্জীবন

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
স্ত্রী-সন্তানকে হত্যা: ২৭ বছর পর স্বামীর যাবজ্জীবন

নগরের পাচঁলাইশ থানার মরাদপুর এলাকায় ১৯৯৫ সালে স্ত্রী ও মেয়েকে হত্যার দায়ে স্বামী আবুল কালাম আজাদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১১ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মুন্সী আব্দুল মজিদের আদালত এই রায় দেন।  

সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ কক্সবাজার জেলার মহেশখালীর রাজঘাটা এলাকার ইয়াকুব আলীর ছেলে ।

আদালতের বেঞ্চ সহকারী মো. মূসা বলেন, স্ত্রী কামরুন নাহার সুমনা ও মেয়ে কহিনুরকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি আবুল কালাম আজাদকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৫ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৫ সালের ৩০ মে নগরের পাঁচলাইশ থানার মরাদপুরের একটি ভবনের নিচতলায় স্ত্রী কামরুন নাহার সুমনা ও মেয়ে কহিনুরকে হত্যা করে পালিয়ে যায় স্বামী আবুল কালাম আজাদ। এ ঘটনায় সুমনার বাবা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় মামলা করেন। ১৯৯৬ সালের ১৭ জুন এ মামলার একমাত্র আসামি আবুল কালাম আজাদের বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগ গঠন করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।