Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে গৃহবধূকে ধর্ষণ, অতঃপর...

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে গৃহবধূকে ধর্ষণ, অতঃপর...

পাবনার সুজানগরে স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে গো-খামারের মালিক নজরুল ইসলাম ওরফে নজুর বিরুদ্ধে।

বুধবার (৩১ জুলাই) ওই গৃহবধূ বাদী হয়ে নজরুল ইসলাম ওরফে নজু (৪০) ও স্থানীয় যুবলীগ নেতা মো. টিটুকে (৩০) আসামি করে সুজানগর থানায় মামলা করেছেন।

অভিযুক্ত নজরুল ইসলাম ওরফে নজু উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত গোলাম রব্বানী পক্কির ছেলে এবং অভিযুক্ত অপর ব্যক্তি একই গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, নজরুল ইসলাম নজুর গরুর খামারে কাজ করতে যান ওই গৃহবধূ। গত রোববার সন্ধ্যায় বাড়িতে নজরুল ইসলামের স্ত্রী না থাকায় ঘরে নিয়ে গিয়ে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় স্থানীয় যুবলীগ নেতা টিটু দেখে ফেলায় ভয়ভীতি দেখিয়ে তিনিও ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন।

সুজানগর থানার ওসি জালাল উদ্দিন জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর বুধবার স্বাস্থ্য কমপ্লেক্সে নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।