Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

স্ত্রীর পরকীয়ায় বাধা, স্বামীকে গলাকেটে হত্যা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
স্ত্রীর পরকীয়ায় বাধা, স্বামীকে গলাকেটে হত্যা

পরকীয়ার জেরে পাবনার আটঘরিয়া উপজেলায় আলহাজ্ব হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও প্রতিবেশী এক যুবককে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার (১৪ এপ্রিল) আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের জুমাইখিরি গ্রামে এ ঘটনা ঘটে। পেশায় কৃষক নিহত আলহাজ্ব হোসেন জুমাইখিরি গ্রামের মৃত নাগর প্রামাণিকের ছেলে।

 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পরকীয়া নিয়ে অনেকদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল। কিন্তু শুক্রবার সকালে আলহাজ্বকে তার বাড়ির উঠানে গলাকাটা অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

 

বিষয়টি নিশ্চিত করে আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় আলহাজ্ব ঘরের বাইরে বের হলে তাকে গলা কেটে হত্যা করা হয়।

 

ধারণা করা হচ্ছে, নিহতের স্ত্রীর সঙ্গে প্রতিবেশী যুবক ইসমাইল হোসেনের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। এরই জেরে আলহাজ্বকে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের স্ত্রী সুরাইয়া ও তার প্রেমিক প্রতিবেশি যুবক ইসমাইলকে আটক করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।