Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্ত্রীকে হত্যার ১৪ বছর পর গ্রেফতার ঘাতক স্বামী

admin • 21 Jul 2023, 09:10 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
স্ত্রীকে হত্যার ১৪ বছর পর গ্রেফতার ঘাতক স্বামী

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কৈখাইনে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা ও লাশ গুমের দায়ে ঘাতক স্বামী মামুনুর রশীদকে ১৪ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার রাতে ব্রীজঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মামুন কৈখাইন গ্রামের আব্দুল শুক্কুরের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, প্রেমের সম্পর্ক গড়ে তুলে মামুন ২০০৫ সালের শুরুতে ভিকটিম কলি আক্তারকে বিয়ে করে গোপনে।

পরবর্তীতে ভিকটিমের পরিবার তাদের বিয়ে মেনে নেয়। তাদের ঘরে একটি ৩ বছরের কন্যা সন্তান রয়েছে। ২০০৯ সালের ২৬ মে যৌতুকের টাকা দিতে ব্যর্থ হওয়ায় ভিকটিম কলি আক্তারকে হত্যা করে এবং হত্যার আলামত গোপন করার জন্য তাড়াহুড়া করে কাউকে না জানিয়ে দাফন করে ফেলে।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা করলে আসামিদের গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে র‌্যাব। এর ধারাবাহিকতায় তাকে বৃহস্পতিবার তাকে করা হয়। কলি আক্তার বরগুনার তালতলী থানার নিদ্রারচর এলাকার বাসিন্দা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।