Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

স্ত্রীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, ঘাতক স্বামীর ফাঁসির দাবি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
স্ত্রীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, ঘাতক স্বামীর ফাঁসির দাবি

জামালপুর শহরের দড়িপাড়া এলাকায় স্ত্রী তাহমিনা আক্তার তানিয়াকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেয়ার চেষ্টার ঘটনায় ঘাতক স্বামী হোসেন তাইফুরের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে শহরের দয়াময়ী মোড়ে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জামালপুর ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন নিহতের ছোট ভাই অ্যাডভোকেট আবু ফাহাত তৌকির, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, চিকিৎসক মনিরুজ্জামানসহ নিহতের স্বজনরা। বক্তারা দ্রুত সময়ের মধ্যে বিচারকাজ সম্পন্ন করে  স্বামী হোসেন তাইফুরের ফাঁসির দাবি করেন।

পারিবারিক কলহের জের ধরে গত বৃহস্পতিবার রাতে ধারালো অস্ত্রসহ দিয়ে তাহমিনা আক্তার তানিয়ার ওপর হামলা চালিয়ে হত্যা করে স্বামী তাইফুর। পরে বিছানায় মরদেহ রেখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। এ সময় প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামী তাইফুরকে আটক করে পুলিশ। পরদিন নিহতের ভাই বাদী হয়ে হোসেন তাইফুরকে আসামি করে জামালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।