Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

মানিকগঞ্জে স্ত্রী বৃষ্টি আক্তারকে হত্যার দায়ে স্বামী তরিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

বুধবার (১৩ জুন) দুপুরে মানিকগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার এ রায় দেন।

 

আসামি তরিকুল ইসলাম সিংগাইর উপজেলার খাসেরচর এলাকার আজমত আলীর ছেলে।

 

আদালত সূত্রে জানা যায়, স্ত্রী বৃষ্টি আক্তারকে নিয়ে তার স্বামী তরিকুল ইসলাম বিভিন্ন জায়গায় ভাড়া থাকতেন। বিয়ের পর থেকেই তরিকুল বৃষ্টিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

 

২০২০ সালে গাছের ডাল দিয়ে বৃষ্টিকে মারধর করলে তার মৃত্যু হয়। ঘটনার পর তরিকুল পালিয়ে যায়। এ ঘটনায় বৃষ্টির পরিবার মামলা করলে বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।