Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

স্ত্রীকে গলা টিপে হত্যা,স্বামী আটক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
স্ত্রীকে গলা টিপে হত্যা,স্বামী আটক

রাজধানীর শ্যামপুরে ডিআইটি প্লট এলাকার একটি বাসায় সাথী আক্তার (২১) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আটক স্বামী ফারুকুর রহমান (৩৫) প্রাথমিকভাবে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছে।

শুক্রবার (১৬জুন) বিকেলের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

সাথী বরিশাল জেলার হিজলা উপজেলার হানিফ হাওলাদারের মেয়ে। বর্তমানে স্বামী ফারুকুর রহমানের সঙ্গে শ্যামপুর ডিআইটি প্লটের একটি বাসায় ভাড়া থাকতো।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিকেলে সংবাদের পরিপ্রেক্ষিতে শ্যামপুর ডিআইটি প্লট ১১৪ নম্বর বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নারীর মরদেহ দেখে পুলিশের সন্দেহ হলে তার স্বামীকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে পারিবারিক কলহের কারণে গলা টিপে শ্বাসরোধ করে তার স্ত্রীকে সে হত্যা করেছে।

প্রাথমিকভাবে আরও জানা গেছে, নানা কারণে তাদের দাম্পত্য কলহ চলছিল। এটিও শোনা যাচ্ছে এর আগে ফারুকের আরও একটি স্ত্রী আছে।

আটক ফারুককে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে পেশায় কিছু করেন না। ঘরে তাদের এক মেয়ে সন্তান রয়েছে। আজ পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় স্ত্রীর সঙ্গে। এতে রাগের বশে ফারুক তার স্ত্রীর গলা চেপে ধরলে ঘটনাস্থলেই সে মারা যায়। মৃত নারীর সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।