Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

স্টুডিওতে ছবি তুলতে গিয়ে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রী

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
স্টুডিওতে ছবি তুলতে গিয়ে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রী

গাজীপুরের ভোগড়ায় স্টুডিওতে ছবি তুলতে গিয়ে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে স্টুডিও কর্মচারীর বিরুদ্ধে। আজ রোববার সন্ধ্যায় স্টুডিও ঝিলিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। 

অভিযুক্ত স্টুডিওর কর্মচারী হাসান পটুয়াখালীর নৌমালা এলাকার আবুল হোসেনের ছেলে।

ওই মাদ্রাসাছাত্রীর বাবা জানান, মাদ্রাসার কাজের প্রয়োজনে তার মেয়ে সন্ধ্যা ৭টার দিকে ওই স্টুডিওতে ছবি তুলতে যায়। কিন্তু আধা ঘণ্টা হয়ে গেলেও মেয়ে বাসায় ফিরে না আসায় তিনি নিজেই ওই স্টুডিওতে যান। স্টুডিওর মালিক সেখানে ছিলেন না। পরে তিনি তার মেয়েকে উদ্ধার করেন। এসময় স্টুডিও কর্মচারী হাসানকে আটকে বাসন থানায় খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।   

বাসন থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসানকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।